IQNA

থাইল্যান্ডে ‘ইসলামি অর্থনীতি’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে

23:03 - June 14, 2011
সংবাদ: 2138381
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ‘ইসলামি অর্থনীতি’ শীর্ষক সম্মেলন আগামী ২৯শে জুন থাইল্যান্ডের ফোর সিজন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
থাইল্যান্ড ইসলামি ব্যাংকের বরাত দিয়ে দক্ষিন-পূর্ব এশিয়া অঞ্চলে হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ সম্মেলন, থাইল্যান্ড ইসলামি ব্যাংকের সভাপতি ‘দূরাসাক সুওয়ান ওয়াং’, ইসলামি ব্যাংকের সহসভাপতি ‘মুহাম্মাদ সাফারী শাহ হামিদ, ডাভ জোন্সের সহকারী মার্কেটিং ডিরেক্টর আরেফ সুলতানের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
থাইল্যান্ডের সাথে সাথে একই সময় তুরস্ক, ইন্দোনেশিয়া, মিসর ও সিঙ্গাপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, থাইল্যান্ডবাসীরা এ সম্মেলনে অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন ও অধিক অবগতির জন্য নিম্নোক্ত ওয়েব সাইট ভিসিট করতে পারেন। http://www.ifnroadshow.com/thailand.asp#805590
captcha