IQNA

লন্ডনে ‘ইমাম আলী (আ.) এর ব্যক্তিত্বের বিভিন্ন দিকের উপর পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হবে

0:00 - June 16, 2011
সংবাদ: 2139043
আন্তর্জাতিক বিভাগ: হযরত ইমাম আলী আলী (আ.) এর ব্যক্তিত্বের বিভিন্ন দিকের উপর পর্যালোচনামূলক সভা আগামী ১৯শে জুন লন্ডনে অবস্থিত ব্রিটিশ ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Ic-el এর বরাত দিয়ে বার্ত সংস্থা ইকনার রিপোর্ট: এ আলোচনা সভা হরযরত আমিরুল মু’মিনীন (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ব্রিটিশ ইসলামি কেন্দ্রের কর্মকর্তাদের উদ্যোগে, স্থানীয় সময় রাত ৮ টায় এ ইসলামি কেন্দ্রের গ্রন্থাগারে অনুষ্ঠিত হবে।
আধ্যাত্মিকতা : জন্ম ও জীবনী, ‘জ্ঞান ও পবিত্রতা’, ‘নেতৃত্ব: একজন নেতার বৈশিষ্ঠাবলি’ ইত্যাদি বিষয়ের উপর এ সভায় পর্যালোচনা করা হবে।
লন্ডন বিশ্ববিদ্যালয়ের আওতাভূক্ত প্রাচ্য ও আফ্রিকা স্ট্যাডিজ কলেজের ছাত্রী ও লন্ডন ইসলামি কলেজের ইলাহিয়্যাত বিভাগের শিক্ষক রেবেকা মুস্তারাতান, ব্রিটিশ ইসলামি কেন্দ্রের কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মুহাম্মাদ রাজাভি এবং লন্ডন ইসলামি কলেজের ‘আমিনা ইনলুজ’ এ সভায় বক্তব্য রাখবেন।
এছাড়া ব্রিটিশ ইসলামি কেন্দ্রে আগামীকাল ১৩ই রজব(১৬ই জুন) হযরত আমিরুল মু’মিনীন (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করেছে। যা আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।#808382

captcha