Trouve ta mosqee এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফ্রান্সের সার্সেলেস সিটি কর্পোরেশন এ শহরের মুসলমানদের নামায আদায় ও মুসলমানদের অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানাদি পালনের লক্ষ্যে একটি ২ তলা বিশিষ্ট মসজিদ নির্মাণের অনুমতি দিয়েছে।
মুসলিম প্রকৌশলীদের কর্তৃক ডিজাইনকৃত এ প্রকল্পের প্রাথমিক নকশা অনুযায়ী এ মসজিদে ১৭০০ পুরুষ এবং ৭৪০ জন নারী একত্রে নামায আদায় করতে পারবে। এছাড়া এতে যে পার্কিং নির্মাণ করা হবে তাতে একত্রে ২২৪টি গাড়ী পার্ক করা যাবে।
এ ইসলামি কেন্দ্রে থাকছে মসজিদ, গ্রন্থাগার, মিলনায়তন, কোরআন প্রশিক্ষণের জন্য বিশেষ ক্লাসরুমসহ ভিডিও প্রদর্শনের জন্য একটি বিশেষ হলরুম।#810161