Islamdag এর বরাত দিয়ে বলকান অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: দাগেস্তানের মুসলমানদের সমস্যাবলি সমাধানকারী কার্যালয়ের ভাষ্য অনুযায়ী কোরআন তেলাওয়াত ও উসুলে দ্বীন শিক্ষার ত্রিমাসিক এ কোর্সের জন্য বাছাইকৃতদের নাম গত বৃহস্পতিবার ১৬ই জুন ঘোষণা করা হয়েছে।
উক্ত কার্যালয়ের ঘোষণা অনুযায়ী, এ কোর্সের ক্লাসসমূহ প্রতি সপ্তাহের ৩ দিন স্থানীয় সময় ১১:০০ টা হতে ১টা পর্যন্ত, ৩টা হতে ৫টা পর্যন্ত, ৬টা হতে ৮টা পর্যন্ত ১৪ বছরের কিশোরদের জন্য অনুষ্ঠিত হবে।#810445