IQNA

বার্মিংহ্যামে ইসলাম পরিচিতির উদ্দেশ্যে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে

23:55 - June 21, 2011
সংবাদ: 2142256
আন্তর্জাতিক বিভাগ: ‘ইসলাম পরিচিত দিবস’ শীর্ষক প্রদর্শনী আগামী ১৫ই জুলাই বৃটেন ইসলামিক সোসাইটির উদ্যোগে এদেশের স্পার্ক গ্রীন পার্কে আয়োজিত হবে।
UKIM এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বৃটেন ইসলামিক সোসাইটি অন্যান্য ধর্মের অনুসারীদেরকে ইসলামি সংস্কৃতি, চিন্তাধারা, ইসলামি রীতি-প্রথা সম্পর্কে পরিচিত এবং ইসলাম ও মুসলমানদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে এ কর্মসূচীর আয়োজন করেছে।
এর প্রদর্শনকারীরা পবিত্র কোরআন, হযরত মুহাম্মাদ (স.), হযরত ইব্রাহিম (আ.), হযরত মুসা (আ.), হযরত ঈসা (আ.) ও অন্যান্য নবীগণ (আ.) এবং অত্যাধুনিক জ্ঞানের সাথে পবিত্র কুরআনের সম্পর্ক ইত্যাদি বিষয়ে পরিচিতি লাভ করবে।
এ প্রদর্শনীতে ইসলামি গ্রন্থাবলি, মুসলমানদের পোশাক, খাদ্য ও অলংকার, ইসলামি ডেকোরেশন ইত্যাদি জিনিষও উপস্থাপন করা হবে।#811764
captcha