IQNA

আনকারায় আন্তর্জাতিক হালাল পন্য বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে

23:46 - June 24, 2011
সংবাদ: 2143482
আন্তর্জাতিক বিভাগ: তুরস্কে সর্ব প্রথম হালাল পন্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আগামী ১৪ ও ১৫ই অক্টোবর এদেশের রাজধানী আনকারায় অনুষ্ঠিত হবে।
Ihalalcongress এর বরাত দিয় বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: দু’দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলন তুরস্কের ICRIC এর উদ্যোগে কয়েকটি ইসলামি সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
OIC, IDB, ICCI এবং SESRIC সংগঠনসমূহ এ সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে।
হালাল পন্য, হালাল পন্য পরীক্ষাগার, হালাল ঔষধাদি ও হালাল প্রসাধনী উত্পাদন, হালাল সেবা (হোটেল ও রেস্টুরেন্টে এবং টুরিস্ট পয়েন্ট হালাল খাদ্য পরিবেশন ইসলামি ব্যাংকিং সুবিধা) প্রদান ইত্যাদি বিষয়ের উপর এ সম্মেলনে পর্যালোচনা করা হবে।
উক্ত সংগঠনসমূহের সদস্যবৃন্দ, বিভিন্ন কোম্পানী’র মালিক, ইসলামি ও অনিসলামি দেশসমূহের ছাত্র ও শিক্ষক এ সম্মেলনে অংশগ্রহণ করবেন।#814154
captcha