IQNA

নাতানিয়াহু’র পুত্রের তার ইসলাম বিরোধী পোস্ট মুছে ফেলেছে

22:56 - June 25, 2011
সংবাদ: 2144187
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নাতানিয়াহু’র পুত্র ইয়ায়ের নাতানিয়াহু স্বীয় ফেইস বুক পেইজে একটি পোস্টে মুসলমানদের প্রতি অবমাননা করেছিল। তীব্র সমালোচনার মুখে পড়ে সে উক্ত পোস্টকে মুছে ফেলতে বাধ্য হয়েছে।
20 minutes এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: একদিকে জায়নবাদী ইসরাইলী প্রতিদিনই ফিলিস্তিনীর মুসলমানদের বিরুদ্ধে নৃশংস হামলা চালাচ্ছে এবং ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তাদের হামলার শিকার হচ্ছে, অন্যদিকে নাতানিয়াহু’র পুত্র ধৃষ্টতাপূর্ণ এক পদক্ষেপে তার ফেইসবুক পেইজে ইসলাম বিরোধী এক পোস্ট প্রকাশ করেছে। যার মাধ্যমে দখলদার জায়নবাদীদের নির্লজ্জতা ও আগ্রাসী মনোভাবের বিষয়টি পূনরায় প্রমাণিত হল।
জায়নবাদী ইসরাইলী সামরিক বাহিনীর এ সদস্য ফেইসবুকে প্রকাশিত ঐ পোস্টে ইসলামকে সন্ত্রাসবাদের ধর্ম (!) হিসেবে উল্লেখ করে লিখেছে: ফিলিস্তিনীদের কোন ভূখণ্ড নেই, আর ফিলিস্তিনীরা কখনই স্বতন্ত্র সরকার গঠনে সক্ষম হবে না।
সে আরো লিখেছে যে, সকল মুসলমানই সন্ত্রাসী নয় (!), কিন্তু সকল সন্ত্রাসীই মুসলমান। সন্ত্রাসবাদের একটি মাত্র ধর্ম রয়েছে, আর তা হচ্ছে ইসলাম (!)
স্থানীয় দৈনিকের ভাষ্যমতে নাতানিয়াহুর পুত্র ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফেইসবুক হতে উক্ত পোস্টকে মুছে ফেলতে বাধ্য হয়েছে। ইসরাইলের অভ্যন্তরিন বিভিন্ন দৈনিকও এ কাজের জন্য তার সমালোচনা করেছে।
ফিলিস্তিন সরকারের মুখপাত্র সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন: তার এ কথাগুলো, নাতানিয়াহু কর্তৃক তার পুত্রকে দেয়া শিক্ষা।#814396
captcha