IQNA

বৈরুতে আল্লামা ফাজলুল্লাহ’র প্রথম ওফাত বার্ষিকী পালিত হবে

23:35 - June 26, 2011
সংবাদ: 2144806
আন্তর্জাতিক বিভাগ: লেবাননের বিশিষ্ট মারজায়ে তাক্বলিদ আল্লামা সাইয়্যেদ মুহাম্মাদ হুসাইন ফাজলুল্লাহ’র প্রথম ওফাত বার্ষিকী আগামী সোমবার (৪ঠা জুলাই) বৈরুতের আল কাওসার হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
Lebanonfiles এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠান হযরত আল্লামা ফাজলুল্লাহ’র ওফাত বার্ষিকী উদযাপনকারী কমিটির উদ্যোগে এ মহান মারজার প্রথম ওফাত বার্ষিকীতে লেবাননের জনগণ ও আল্লামা’র গুণগ্রাহী এবং ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠান আগামী সোমবার ৪ঠা জুলাই স্থানীয় সময় বিকাল ৫:৩০ মিনিটে শুরু হবে। এ অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে, শেইখ ফুয়াদ খুরাইস, আলী হাইদুশ, ফারুক রিযক ও ওয়ালিদ হামুদের নিয়ে গঠিত আল্লামা ফাজলুল্লাহ’র ওফাত বার্ষিকী উদযাপনকারী কমিটি গতকাল ২৫শে জুন বৈরুতের প্রধান খ্রিষ্টান পাদ্রীর সাথে সাক্ষাত করে তাকে এ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে।#815350
captcha