Ifesi ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রশিক্ষণ কোর্সটি জুলাই মাসের প্রথম সপ্তাহ হতে শুরু হবে। এতে অংশগ্রহণকারীরা সপ্তাহে ৮ ঘন্টা যাবত বিশিষ্ট শিক্ষক মণ্ডলী’র সান্নিধ্যে তাজবিদ ও তেলাওয়াত প্রশিক্ষণ গ্রহণ করবে।
এ কোর্সটির ফলপ্রশু হলে উক্ত সংস্থা সপ্তাহে অনুষ্ঠিত ৮ ঘন্টা ক্লাসকে ১৫ ঘন্টায় উন্নীত করা হবে।
এ কোর্স আয়োজনকারী সংস্থার বরাত দিয়ে জানা গেছে যে, গ্রীস্মকালীন এ কোর্সের ক্লাসসমূহ শিক্ষার্থীদের পছন্দের ভিত্তিতে শনিবার বা রবিবার অথবা সোমবার হতে শুক্রবার নাগাদ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ধর্মীয় পড়াশুনার প্রতি আগ্রহী ছাত্রদেরকে ভর্তি নেয়া ও তাদেরকে ধর্মীয় শিক্ষা দানের উদ্দেশ্যে এ সংস্থাটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এতে বর্তমানে ৩ শতাধিক ছাত্র অধ্যায়নরত রয়েছে।#815952