IQNA

জার্মানীতে ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার সপ্তাহিকী প্রকাশিত

22:17 - June 27, 2011
সংবাদ: 2145419
সাংস্কৃতিক বিভাগ: জার্মানীতে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ হতে সংবাদ বিষয়ক সপ্তাহিকী প্রকাশিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ সংখ্যার সংবাদসমূহ মোট দু’টি বিভাগে (সাংস্কৃতিক-ইসলামি ও সাংস্কৃতিক-সামাজিক) প্রকাশিত হয়েছে।
সাংস্কৃতিক-ইসলামি বিভাগে যে সকল সংবাদ স্থান পেয়েছে তার মধ্যে রয়েছে, বার্লিনে ‘ইসলাম ও মধ্য এশীয় সমাজ’ শীর্ষক সম্মেলন, মুসলিম ছাত্রের উপর উগ্রবাদী ডানপন্থী যুবকের হামলা, ব্রেমেনে স্কার্ফ পরার উপর নিষেধাজ্ঞার প্রতি সমর্থন ব্যক্ত করেছে সোস্যাল ডেমোক্রাট পার্টি ইত্যাদি।
সাংস্কৃতিক-সামাজিক বিভাগে যে সকল খবর স্থান পেয়েছে তন্মধ্যে, জার্মানী’র প্রধানমন্ত্রী অভিবাসী যুবকদেরকে দেশের নিরাপত্তার হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন, অভিবাসী যুবকদের প্রথম প্রজন্মকে সংবর্ধনা সভার আয়োজন ইত্যাদি উল্লেখযোগ্য।#815897
captcha