ISESCO এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ সপ্তাহ ইসলামি শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা আইসেসকো’র উদ্যোগে এবং সৌদি আরবের ইসলামি মন্ত্রণালয় ও জালা শহরের ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত হবে।
জালা অঞ্চলের মুসলিম যুবকদেরকে পবিত্র কুরআন হেফজ ও তেলাওয়াতের প্রতি উত্সাহিত করার উদ্দেশ্য এবং এ অঞ্চলের মুসলমানদেরকে কুরআন প্রশিক্ষণের প্রয়োজনীয় চাহিদা পূরণ ও থাই শিশু-কিশোরদেরকে ইসলামি স্বকীয়তা রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করার লক্ষ্যে আয়োজিত হচ্ছে।
এ সপ্তাহ উপলক্ষে যে সকল কর্মসূচী হাতে নেয়া হয়েছে তন্মধ্যে রয়েছে অনারবদের জন্য হেফজ ও তেলাওয়াতের পদ্ধতির উপর পরিচিতি মূলক সভা, প্রখ্যাত উস্তাদদের উপস্থিতিতে প্রশিক্ষণ ক্লাস এবং কুরআন প্রশিক্ষকদের জন্য বিশেষ কোর্স ইত্যাদি।
আইসেসকো’র প্রতিনিধি আব্দুল ইলাহ বিন আরাফাহ ও মরক্কোর কোরআন বিষয়ক জ্ঞানের বিশিষ্ট শিক্ষক জনাব আব্দুল আযিয আল-আইয়াদি’র তত্ত্বাবধানে এ সপ্তাহ পালিত হবে।#817404