IQNA

তুরস্কে বসবাসরত ইরানিরা মহানবী (স.) এর নবুয়্যত প্রাপ্তি দিবস পালন করেছে

22:28 - July 02, 2011
সংবাদ: 2147728
সাংস্কৃতিক বিভাগ: তুরস্কে অবস্থানরত ইরানিরা মহানবী (স.) এর নবুয়্যত প্রাপ্তি দিবস পালন করেছে। এ অনুষ্ঠান আনকারায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে ইরানি কালচারাল কাউন্সেলর আলী হাকিমপুর নবুয়্যত প্রাপ্তির দর্শনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
জনাব কারিমিয়ান ধর্মের দৃষ্টিতে ঈদ এবং জনগণের মাঝে এর স্থানের উপর মৌলভিসহ অন্যান্য বিখ্যাত কবিদের বিভিন্ন কবিতা পরিবেশন করেন।
তুরস্কের অধিবাসী বিশিষ্ট আলেম শেইখ ক্বাদির হযরত মুহাম্মাদ (স.) এর নবুয়্যত প্রাপ্তির উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।#818401
captcha