IQNA

১৪টি প্রতিযোগিতায় অংশগ্রহণের পর প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছি

22:56 - July 03, 2011
সংবাদ: 2148332
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: তেহরানের ২৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইরানি প্রতিদ্বন্দী মূর্ত্তাজা মুহাম্মাদ নেজাদ, ইরানি ক্বারীদের তেলাওয়াতকে অন্যান্য দেশের ক্বারীদের কর্তৃক স্বাগত জানানোর বিষয়টি উল্লেখ করে বলেছেন: আওকাফ সংস্থার প্রতিযোগিতায় ১২ বার অংশগ্রহণের পর প্রথম স্থান অধিকার করে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছি।
ইরানি প্রতিনিধি মুর্ত্তাজা মুহাম্মাদ নেজাদ ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাতকারে বলেন: ইরানে কুরআন প্রতিযোগিতা আয়োজনের মানের কথা বলতে গেলে বলতে হয় যে, আমি অন্য যে সকল দেশে কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি সেগুলোর মধ্যে ইরানে আয়োজিত প্রতিযোগিতার মান উন্নত।
তিনি বলেন: যে সকল ক্বারী ও হাফেজ এ পর্যন্ত তেলাওয়াত করেছেন তারা মানগত দিক থেকে উচ্চ স্থানের অধিকারী।
তিনি আরো বলেন: হেফজ বিভাগে ইরাক, সিরিয়া, মিসর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার প্রতিনিধিরা ইরানের প্রকৃত প্রতিদ্বন্দী।#818962
captcha