Bab এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: নারীদের হেফজ বিষয়ক দাতব্য সংস্থার প্রধান ফাতেমা বিনতে উমরা নাসীফ এ সম্পর্কে জানিয়েছেন: দুই মাস ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সটি বাস্তব জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের পদ্ধতি প্রশিক্ষণ দান ও কুরআনিক ব্যক্তিত্ব তৈরীর উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
তিনি বলেন: এছাড়া গ্রীস্মের ছুটিতে নারীদেরকে পবিত্র কুরআন মুখস্থ করায় মশগুল করার উদ্দেশ্যে এ কোর্সের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন: এ সংস্থার বিভিন্ন বিভাগের (যেমন: ক্বারী, জনশক্তি, সদস্য বিষয়ক বিভাগের) নারীরা এতে অংশগ্রহণ করছে।
এ কোর্স আয়োজনের পরিষদের প্রধান উত্তাফ মানসী বলেছেন: এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের প্রথম শর্ত হচ্ছে সঠিক ও শুদ্ধভাবে কুরআন পড়তে পারা এবং তাজবিদের সাথে পরিচিত থাকা।#820967