IQNA

ভিয়েনা’তে শা’বান মাস উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল অনুষ্ঠিত

23:42 - July 08, 2011
সংবাদ: 2150761
সাংস্কৃতিক বিভাগ: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা’তে অবস্থিত ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের উদ্যোগে পবিত্র শা’বান মাসের বিভিন্ন উপলক্ষ্য উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ অনুষ্ঠান গত ৫ই জুলাই ইমাম হুসাইন (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠান ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রে স্থানীয় সময় রাত ৮ টায় শুরু হয় এবং রাত ২০টা নাগাদ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অব্যাহত থাকে।
উল্লেখ্য, ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্র ইমাম হুসাইন (আ.), হযরত আব্বাস (আ.) ও হযরত ইমাম যায়নুল আবেদিন (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের মুসলমানদের প্রতি মোবারকবাদ জ্ঞাপন করেছে।#820902
captcha