IQNA

বাহরাইনে ষষ্ঠ হেফজে কুরআন ও হাদীস প্রতিযোগিতার আয়োজন

23:06 - July 10, 2011
সংবাদ: 2152093
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ষষ্ঠ হেফজে কুরআন ও হাদীস প্রতিযোগিতা আগামী ৭ই নভেম্বর বাহরাইনের হামদ শহরের ‘আব্দুর রহমান আজওয়ার মসজিদে অনুষ্ঠিত হবে।
বাহরাইন বার্তা সংস্থা (BNA) এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের প্রধান হাসান তায়েব এ কথা উল্লেখ করে বলেন: প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকগণ আগামী ২০শে জুলাই নাগাদ নাম নিবন্ধন করতে পারবেন।
তিনি বলেন: নাম নিবন্ধন সহজতর করার উদ্দেশ্যে বিভিন্ন শহরের সর্বমোট পাঁচটি ইসলামি কেন্দ্রকে নির্ধারণ করা হয়েছে এবং প্রতিযোগীরা যে কোন সময় এ সকল কেন্দ্রে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করতে পারবেন।
তিনি আরো বলেন: ঐ সকল কেন্দ্রগুলো হচ্ছে; আল-হাদ্দ অঞ্চলের ‘আব্দুল্লাহ বিন মাসউদ’ কেন্দ্র, মুহাররাক অঞ্চলের ‘ঈসা বিন আলী’ কেন্দ্র, মানামা’র ‘উবাই বিন কায়া’ব’ কেন্দ্র, রেফা’ শারকী’ অঞ্চলের ‘আব্দুল্লাহ বিন সায়েব’ কেন্দ্র এবং হামদ শহরের আব্দুর রহমান আজওয়ার কেন্দ্র।
জনাব তায়েব বলেন: বাহরাইনের ইসলাম বিষয়ক উচ্চতর পরিষদের প্রধান আব্দুল্লাহ বিন খালেদ আলে খালিফাহ’র তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ সকল বিভাগের মধ্যে রয়েছে ৩০ পারা, ৩ পারা, ১০ পারা, তাফসির এবং মহানবী (স.) এর হাদীস সমগ্র মুখস্ত করণ ইত্যাদি।
তিনি বলেন: নারী ও পুরুষরা আলাদা আলাদাভাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।#823021
captcha