IQNA

ব্রুনাইয়ে নারীদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা সমাপ্ত

23:59 - July 11, 2011
সংবাদ: 2152860
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ব্রুনাইয়ে আয়োজিত নারীদের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা গত ৯ই জুলাই বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।
Brunei Online এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা ব্রুনাইয়ের হেদায়েত ফাউন্ডেশনের উদ্যোগে দুই বিভাগে (শিশু ও বড়) ব্রুনাইয়ের বন্দর নগরী শ্রীবাগাভান শহরে ‘সাইয়্যেদানা হাসান’ স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দী কিশোর ও যুবতিরা সর্বমোট ৫ বিভাগে (৭ হতে ১২ বছর, ১৩ হতে ১৬ বছর, ১৭ হতে ২১ বছর এবং ২২ বছরের উর্ধ্বে) এবং নারীরা একটি বিভাগে (৩০ বছরের উর্ধ্বে) অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতা শেষে প্রথম হতে তৃতীয় স্থান অধিকারীগণকে পুরস্কারের মাধ্যমে উত্সাহিত করা হয়।
উল্লেখ্য, মেয়েদের হেদায়েত ফাউন্ডেশন ১৯৮৬ সাল হতে প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এ প্রতিযোগিতা নারীদেরকে পবিত্র কুরআন তেলাওয়াত ও এ আসমানী গ্রন্থের প্রতি চিন্তা এবং নিজেদের জীবনে এর শিক্ষার বাস্তবায়ন ঘটানোর প্রতি উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আয়োজিত হয়।#822881
captcha