IQNA

বেলজিয়ামে গ্রীস্মকালীন হেফজ ও তেলাওয়াত প্রশিক্ষণ কোর্সের আয়োজন

23:19 - July 12, 2011
সংবাদ: 2153540
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: গ্রীস্মকালীন হেফজ ও তেলাওয়াত প্রশিক্ষণ কোর্স বেলাজিয়ামের ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এ দেশের রাজধানী ব্রুকসেলে আয়োজিত হবে।
Conference-islam এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পবিত্র কুরআন ও ইসলামী জ্ঞান বিষয়ক ২য় প্রশিক্ষণ কোর্স আগামী ১৫ই জুলাই হতে বেলজিয়ামের ব্রুকসেলে অবস্থিত ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হতে যাচ্ছে।
এ প্রশিক্ষণ কোর্সে মহানবী (স.) এর জীবনী, অমুসলিমদের সাথে তাঁর ব্যবহার, নামায ও রোজা সংক্রান্ত আহকাম, হেফজ ও তেলাওয়াতের জন্য সর্বোত্তম পদ্ধতি এবং ঈমান শক্তিশালী করার বিভিন্ন পন্থা ইত্যাদি বিষয়ভিত্তিক ক্লাস অনুষ্ঠিত হবে।
এ কোর্সে অংশগ্রহণে ইচ্ছুক বেলজিয়ামবাসীরা www.centreislamique.be ওয়েব সাইটে নাম নিবন্ধন করতে পারবেন।
উল্লেখ্য, এ প্রশিক্ষণ কোর্সটি সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ অব্যাহত থাকবে।#822823
captcha