ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ আলাচনা সভা আগামী ১৭ই জুলাই রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে এবং দুপুর ১২টা নাগাদ অব্যাহত থাকবে। সভাটি মুয়াম্মাল সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হবে।
এ শহরের বিশিষ্ট ক্বারী মানযার আব্বাস শাফিয়ী কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ আলোচনার সূচনা হবে, অতঃপর লাখনৌ শহরের প্রখ্যাত কবি ইশরাত হুসাইন ইমাম যামানা (আ. ফা.)-এর উপর বিভিন্ন কবিতা পরিবেশন করবেন।
“এছাড়া অন্তর্ধানের যুগে আমাদের করণীয় কি?” শীর্ষক বিষয়ের উপর এসলাহ পত্রিকার পরিচালক ‘সাইয়্যেদ মুহাম্মাদ জাবের জাওয়ারেসী’ বক্তব্য রাখবেন।
অবেশেষ এ সংস্থার ছাত্রদের মাঝে অনুষ্ঠিত পরীক্ষায় ১ম, ২য় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হবে।#823467