IQNA

ভারতে 'ইমাম (আ.) এর অন্তর্ধানের যুগে আমাদের করণীয়' বিষয়ক আলোচনা সভার আয়োজন

23:17 - July 12, 2011
সংবাদ: 2153542
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: হযরত ইমাম মাহদী (আ.) এর অন্তর্ধানের যুগে আমাদের কর্তব্য শীর্ষক সভা তাঁর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে আগামী ১৭ই জুলাই ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লাখনৌ শহরের মুয়াম্মাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: এ আলাচনা সভা আগামী ১৭ই জুলাই রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে এবং দুপুর ১২টা নাগাদ অব্যাহত থাকবে। সভাটি মুয়াম্মাল সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হবে।
এ শহরের বিশিষ্ট ক্বারী মানযার আব্বাস শাফিয়ী কর্তৃক পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ আলোচনার সূচনা হবে, অতঃপর লাখনৌ শহরের প্রখ্যাত কবি ইশরাত হুসাইন ইমাম যামানা (আ. ফা.)-এর উপর বিভিন্ন কবিতা পরিবেশন করবেন।
“এছাড়া অন্তর্ধানের যুগে আমাদের করণীয় কি?” শীর্ষক বিষয়ের উপর এসলাহ পত্রিকার পরিচালক ‘সাইয়্যেদ মুহাম্মাদ জাবের জাওয়ারেসী’ বক্তব্য রাখবেন।
অবেশেষ এ সংস্থার ছাত্রদের মাঝে অনুষ্ঠিত পরীক্ষায় ১ম, ২য় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হবে।#823467
captcha