IQNA

কসোভো’তে ‘পরিত্রাণ দানকারী আসবেন’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

22:19 - July 18, 2011
সংবাদ: 2156007
সাংস্কৃতিক বিভাগ: ‘পরিত্রাণ দানকারী আসবেন’ শীর্ষক সম্মেলন গত রবিবার ১৭ই জুলাই হযরত ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে কসোভো’র ‘প্রিজার্ন’ শহরের হোটেল গোল্ড-এ অনুষ্ঠিত হয়েছে।
বলকান অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপো্র্ট: একদিন ব্যাপী আয়োজিত এ সম্মেলন কসোভো, মেসিডোনিয়া ও আলবেনিয়ার ইলমি ব্যক্তিত্ব এবং আলবেনিয়ায় অবস্থানরত ইরানি রাষ্ট্রদূত এবং এদেশের বেশ কয়েকজন সংসদীয় প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে ‘ঐশী ধর্মসমূহের দৃষ্টিতে মহাপরিত্রাণদাতা’, ‘সুন্নি মাযহাবের দৃষ্টিতে পরিত্রাণ দাতার আত্মপ্রকাশের শর্তাবলী’, ‘প্রতিক্ষিতদের শর্তাবলি’, ‘ইমামত ও খেলাফত’সহ আন্যান্য প্রবন্ধের সারাংশ পাঠ করা হয়।
উল্লেখ্য, জাকওয়া শহরের একদল যুবক এতে দলীয় ইসলামি সংগীত পরিবেশন করেন।#827051
captcha