IQNA

সংযুক্ত আরব আমিরাতে জাতীয় হেফজে কুরআন প্রতিযোগিতা

23:31 - July 19, 2011
সংবাদ: 2156647
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: সংযুক্ত আরব আমিরাতের ৫ম জাতীয় কুরআন প্রতিযোগিতা রমজান মাসের প্রথম তারিখ হতে উম্মুল কুয়ুন শহরে শুরু হতে যাচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের দৈনিক খালিজের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত হেফজে কুরআন প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদের সেক্রেটারী এ কথা ঘোষণা করে বলেন: এ প্রতিযোগিতা ‘উম্মুল কুয়ুনের রমজান; রহমত ও ক্ষমার মেঘ স্বরূপ’ শীর্ষক শিরোনামে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন: এ প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে বিভিন্ন হেফজে কুরআন ইন্সটিটিউটের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রতিযোগিতা রমজান মাসের প্রথম তারিখ হতে শুরু হবে।
এ প্রতিযোগিতা ৩টি বিভাগে অনুষ্ঠিত হবে; হেফজ, তেলাওয়াত ও বক্তৃতা –এ কথা উল্লেখ করে তিনি বলেন: এ প্রতিযোগিতায় প্রথম হতে তৃতীয় স্থান অধিকারীকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
তিনি আরো বলেন: এ প্রতিযোগিতা আয়োজনকারী পরিষদ সমগ্র আরব আমিরাতের ৩০টি কুরআন ইন্সটিটিটকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে।#827727
captcha