পশ্চিম ও দক্ষিন পশ্চিম অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: দৈনিক সাহাফাতে’র গত ২০শে জুলাই প্রকাশিত সংখ্যায় এ সংবাদ প্রকাশ করে লিখেছে: এ অনুষ্ঠান ফায়েজ আবাদের অধিবাসী ১১ বছর বয়স্ক এক মেয়ে হাফেজ এবং ১০ বছর বয়সী এক ছেলে হাফেজকে সংবর্ধনা প্রদানের জন্য আয়োজিত হচ্ছে।
বলাবাহুল্য, ফাতেমা তওসিফ (১১) এবং আহমাদ রেযা ওয়ারেসী (১০) হানাফিয়া লাতিফিয়াহ মাদ্রাসাহ হতে পবিত্র কুরআন মুখস্থ করেছে।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠান আগামী সোমবার ফায়েজ আবাদ শহরের তাতশাহ জামে মসজিদে, স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ শহরের কুরআন প্রেমীদেরকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।#828240