Islamonline এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আল-আযহারের ঐ কর্মকর্তা জানিয়েছেন: আল-আযহারের গ্রান্ড মুফতি আহমাদ আল-তাইয়্যেব, আল-আযহারের সিলেবাস অনুযায়ী শিক্ষা দান এবং ছাত্রদেরকে এ বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে সার্টিফিকেট প্রদানের বিষয়ে অনুমোদন দান করেছে।
মুসলিম বিশ্বের বৃহৎ এ বিশ্ববিদ্যালয় সুদানে কতটি কেন্দ্র এবং কিভাবে নির্মাণ করবে সে বিষয়ে বিস্তারিত পরবর্তীতে ঘোষণা করবে। এ পদক্ষেপ ইসলামে মধ্যপন্থা অবলম্বনের শিক্ষা প্রচার এবং দক্ষিন সুদানে আরবি ভাষার প্রতি গুরুত্ব প্রদানের উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে আহমাদ আল-তাইয়্যেব গত ২১শে জুলাই সুদানের কংগ্রেরস দলের প্রধান হাসান আল-তুরাবী’র সাথে প্রথম সাক্ষাত অনুষ্ঠানে উক্ত বিষয়ে তার সম্মতির কথা জানান।#829930