IQNA

শিয়া নেতাদেরকে হত্যার উদ্দেশ্যে বাহরাইনে সন্ত্রাসী বাহিনী গঠন

8:24 - July 25, 2011
সংবাদ: 2159264
আন্তর্জাতিক বিভাগ: বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, স্বৈরাচারী আলে খলিফা সরকার বিরোধী নেতাদেরকে হত্যার উদ্দেশ্যে বাহরাইনের প্রধানমন্ত্রী এ দেশের উপস্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় একটি সন্ত্রাসী বাহিনী গঠন করেছে।
নূন বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বাহরাইনের বর্তমান পরিস্থিতির বিষয়ে তদন্তকারী আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানিয়েছে যে, বাহরাইনের প্রধানমন্ত্রী ‘খালিফা বিন সালমান’ তার জামাতা উপস্বরাষ্ট্রমন্ত্রী রাশেদের সহযোগিতা, বাহরাইনের সরকার বিরোধী শিয়া নেতাদেরকে হত্যার উদ্দেশ্যে একটি সন্ত্রাসী দল গঠনের পদক্ষেপ নিয়েছে।
মিরআতুল বাহরাইন ওয়েব সাইট এ সম্পর্কে লিখেছে, বাহরাইনের বাদশাহকে এ বিষয় সম্পর্কে অবগত করার পর স্পষ্ট হয়েছে যে, বাহরাইনের বাদশাহ এবং এদেশের সামরিক বাহিনী’র প্রধান এ বিষয় সম্পর্কে পূর্ব হতে অবগত ছিলেন এবং বাহরাইনের বাদশাহকে এ সম্পর্কে অবগত করার পর তিনি এতে দ্বিমত পোষণ করেননি।
বাহরাইনের বিষয়ে সত্য উদ্ঘাটনকারী আন্তর্জাতিক কমিটির প্রধান মাহমুদ বাসইয়ুনী উক্ত দল গঠন সম্পর্কে তথ্য লাভ করার পর বাহরাইনের নিরাপত্তা বাহিনী পূর্বপরিকল্পিত এ ষড়যন্ত্র বাস্তবায়নের কাজ সাময়িক বন্ধ রেখেছে।
বলাবাহুল্য, ইতিপূর্বে স্বৈরাচারী আলে খলিফা সরকার বাহরাইনের অসহায় ও নির্যাতিত জনগণকে দমন করার জন্য এশিয়া ও আরব অঞ্চলের বিভিন্ন দেশ হতে বাহরাইনের নাগরিকত্ব গ্রহনের জন্য আগত অভিবাসীদের মাঝে ভারী অস্ত্র বিতরণ করেছিল।#829805
captcha