IQNA

ভারতে কুরআন ও আকায়েদ বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে

23:05 - July 29, 2011
সংবাদ: 2161637
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে কুরআন ও আকায়েদ বিষয়ক ষষ্ঠ প্রশিক্ষণ কোর্স আগামী ৪ঠা আগস্ট হতে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লাখনৌ শহরে অবস্থিত Al Muammal Cultural Foundation সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: কুরআন ও আকায়েদ বিষয়ক প্রশিক্ষণ কোর্স আগামী ৩রা আগস্ট হতে ১৫ই আগস্ট নাগাদ অব্যাহত থাকবে। এ প্রশিক্ষণ কোর্সের ক্লাসসমুহ স্থানীয় সময় রাত ৮টা হতে ৯:৩০ মিনিট নাগাদ এবং দুই সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত হবে।
এ প্রশিক্ষণ কোর্স কুরআন, আকায়েদ ও ধর্ম ভিত্তিক বিভিন্ন বিষয়ের উপর আল মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ছাত্রদের শিক্ষকতায় অনুষ্ঠিত হবে।
এর ক্লাসসমূহ প্রতি তিনদিন পর একদিন নিন্মোক্ত ব্যক্তিত্বগণের একজন কর্তৃক পরিচালিত হবে। তারা হচ্ছেন: হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইস্তোফা রেজা, হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মুসা রেজা ইউসুফি, হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মুহাম্মাদ মিয়াঁ আবেদী ও হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ হাসনাইন বাকেরী।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য মুয়াম্মাল সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ হতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।#830918
captcha