IQNA

আলজেরিয়ার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রণের জন্য প্রস্তুত ৫০টি দেশ

23:04 - July 29, 2011
সংবাদ: 2161638
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: আলজেরিয়ার আওকাফ ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী এদাত ফাল্লাহী আলজেরিয়ায় আয়োজিত অষ্টম কুরআন প্রতিযোগিতায় ৫০টি দেশ অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন।
Kuna –এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এদাত ফাল্লাহী এ সম্পর্কে বলেছেন: আলজেরিয়ার পশ্চিম অঞ্চলে অবস্থিত তেলেমসান শহরে পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এ পর্যন্ত ৫০টি দেশের প্রতিনিধি তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে।
তিনি বলেন: ২০১১ সালে তেলেমসান শহরকে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হওয়া উপলক্ষে এ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে।
ইসলামি দেশ ছাড়াও বেশ কয়েকটি অমুসলিম দেশও এতে অংশগ্রহণের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। তাদের মধ্যে রয়েছে পোল্যান্ড ও দক্ষিন কোরিয়া।
এ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ১০ হাজার, ২য় স্থান অধিকারী ৮ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে নগদ ৫ হাজার মার্কিন ডলার প্রদান করা হবে।#832454
captcha