IQNA

সৌদি আরবের শিয়া ক্বারীদের বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু

21:22 - July 30, 2011
সংবাদ: 2162199
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: সৌদি আরবের আল-শারকিয়াহ অঞ্চলের ক্বারীদের বিশেষ প্রশিক্ষণ কোর্স আজ হতে শিয়া অধ্যুষিত অঞ্চল সিহাতে শুরু হয়েছে এবং পবিত্র রমজান মাসের শেষ নাগাদ অব্যাহত থাকবে।
মোযোন বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কুরআন ভিত্তিক এ প্রশিক্ষণ কোর্স সিহাত শহরের ‘আনওয়ারুল কুরআনিল কারিম’ পরিষদের উদ্যোগে বিনামূল্যে আল-শারকিয়া অঞ্চলের পুরুষ ক্বারীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে।
সিহাত শহরের আনওয়ারুল কুরআন পরিষদ এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে: এ প্রশিক্ষণ কোর্স পবিত্র মাহে রমজান মাসের আগমন উপলক্ষে সিহাত শহরের আল-দায়েরাহ অঞ্চলের যায়নুল আবেদিন মসজিদে শুরু হয়েছে এবং রমজান মাসের শেষ নাগাদ অব্যাহত থাকবে।
উক্ত পরিষদের বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে, এ কোর্সটিতে সকল পুরুষ ক্বারীদের অংশগ্রহণ করতে পারবে।#833955
captcha