Msa.mit এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রতিযোগিতা পবিত্র রমজান মাস উপলক্ষে বোস্টন মুসলিম ছাত্র পরিষদের উদ্যোগে এ পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতা ৪টি বিভাগে –সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুল্ক ও কুরআন তেলাওয়াত বিভাগে- বোস্টনের পেশ ইমামগণ ও ওলামাদের একটি দলের পক্ষ হতে অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, মুসলিম ছাত্র পরিষদ, অন্যান্য ধর্মের সাথে মুসলমানদের সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে গঠিত হয়েছে।
এ পরিষদ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে তৎপর। পবিত্র রমজান মাস উপলক্ষে এ পরিষদ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে, তন্মধ্যে বক্তৃতা অনুষ্ঠান, কুরআন তেলাওয়াত, বোস্টনের মুসলমানদের মেজবানীতে ইফতার পার্টির আয়োজন ইত্যাদি উল্লেখযোগ্য।#836627