IQNA

রাশিয়ায় হালাল পন্যের ব্যবহার ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে

21:09 - August 06, 2011
সংবাদ: 2166076
আন্তর্জাতিক বিভাগ: তাতারেস্তানের হালাল বিষয়ক পরিষদ ঘোষণা করেছে যে, রাশিয়ায় হালাল পন্যের ব্যবহার শতকরা ৩০ থেকে ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে।
Apic এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: তাতারেস্তানের উচ্চতর ইসলামি পরিষদ সংশ্লিষ্ট হালাল বিষয়ক পরিষদ এক প্রতিবেদন প্রকাশ পূর্বক ঘোষণা করেছে যে, মুসলিম ও অমুসলিম পন্য ব্যবহারকারীদের মাঝে হালাল পন্য ক্রয়ের প্রবণতা ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। এ কারণে ইসলামি শরিয়ত সম্মত উপায় উৎপাদিত পন্যের ব্যবহারকারীদের সংখ্যা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে।
এ প্রতিবেদনের অপর অংশে বলা হয়েছে যে, তাতারেস্তানের উচ্চতর ইসলামি পরিষদের তদন্তের ভিত্তিতে জানা স্পষ্ট হয়েছে যে, হালাল পন্য ব্যবহারকারীদের মধ্যে রাশিয়ার রাজধানী মস্কোর অমুসলিম ক্রেতাদের সংখ্যা বেশী।#837716
captcha