মিসরীয় দৈনিক ‘আখবারুল ইয়াওমে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কায়রো’র ‘উমার মোকাররম’ মসজিদের খতিব শেইখ মাযহার শাহীন গতকাল বলেছেন: আমরা মহান আল্লাহর দরবারে এই দোয়া করি যেন, মিসরের আগামী দিনগুলোর নেতারা ২৫শে ফেব্রুয়ারী’র বিপ্লব ও গণঅভ্যূত্থান হতে শিক্ষা গ্রহণ করতে পারে।
তিনি বলেন: মহান আল্লাহ মিসরের জনগণের প্রার্থনাকে কবুল করেছেন। তারা মিসরের স্বৈরাচারী শাসককে ক্ষমতাচ্যুত করে তাদেরকে আদালতের কাঠগড়ায় তুলতে সক্ষম হয়েছে। আর এ বিষয়টি আগামী প্রজন্মের জন্য শিক্ষা হিসেবে বিবেচিত হওয়া উচিত।
তিনি বলেন: স্বাধীন দেশ মিসর নিজেদের চলার পথকে অন্যের নির্দেশনায় নির্ধারণ করবে না এবং ইরাক, আফগানিস্তানসহ অন্যান্য দেশের ন্যায় মিসরকে বিদেশীদের অবস্থানের ক্ষেত্র বানাবে না।#837878