Palestine info এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলসহ এর পার্শ্ববর্তী অঞ্চল হতে মসজিদুল আকসায় জুমআর নামায আদায় করতে লক্ষাধিক মুসুল্লী সমবেত হয়। ইসরাইলী বাহিনীর বাধা অতিক্রম করে উল্লেখযোগ্য সংখ্যক মুসুল্লী পশ্চিম তীর হতে রমজান মাসের প্রথম জুমআয় অংশগ্রহণ করতে মসজিদুল আকসায় এসে উপস্থিত হন।
এদিকে মুসুল্লিদেরকে মসজিদুল আকসায় নামায আদায়ে বাধা প্রদানে হাজার হাজার ইসরাইলী সৈন্য কুদস শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে মসজিদুল আকসায় প্রবেশের পথে মুসুল্লীদের পথে বাধা সৃষ্টি করে।
বলাবাহুল্য, জায়নবাদী ইসরাইল কর্তৃক প্রণীত আইনের ভিত্তিতে কুদস ও ১৯৪৮ সালে দখলকৃত অঞ্চলের পঞ্চাশোর্ধ বয়সের ব্যক্তিরা মসজিদুল আকসায় নামায আদায় করতে পারবে।#837885