IQNA

ফ্রান্সে পবিত্র রমজান মাসের প্রথম জুমআর নামায অনুষ্ঠিত

22:30 - August 07, 2011
সংবাদ: 2166777
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: রমজান মাসের প্রথম জুমআর নামায গতপরশু ৫ই আগস্ট ফ্রান্স মুসলিম পরিষদের প্রধান মুহাম্মাদ মুসাভী’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
Saphirnews এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফ্রান্সে রমজান মাসের প্রথম জুমআর নামায গতপরশু স্ট্রসবার্গ জামে মসজিদে মুহাম্মাদ মুসাভী’র ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্স মুসলিম পরিষদের প্রধান জুমআর নামায পূর্বে বক্তৃতাকালে মাহে রমজানের আগমনে মোবারকবাদ জ্ঞাপন পূর্বক এ পবিত্র মাসে মহান আল্লাহর নিদর্শনের প্রতি অধিক চিন্তা-ভাবনার মাধ্যমে অন্যান্য ধর্মের সাথে বন্ধুত্ব ও সম্প্রীতি বৃদ্ধির জন্য মুসলমানদের প্রতি আহবান জানান এবং এ সুযোগকে ইসলাম ধর্মের প্রচার ও এর গুরুত্ববহ শিক্ষার প্রসারের জন্য কাজে লাগানোর প্রতিও তিনি আহবান জানান।
উল্লেখ্য, স্ট্রসবার্গ জামে মসজিদ ফ্রান্সের অন্যতম বৃহৎ হিসেবে পরিগণিত। এ মসজিদ বিগত সপ্তাহে ফ্রান্সের প্রশাসনিক ও ধর্মীয় কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বোধন হয়েছে। অবশ্য এ মসজিদের নির্মাণকাজ এখনো সমাপ্ত হয়নি। নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য পবিত্র রমজান মাসের শেষে এ মসজিদ দুই মাসের জন্য বন্ধ রাখা হবে।#838028
captcha