IQNA

তাতারেস্তানের কাযান শহরে ইফতারী বিতরণের বিশেষ ব্যবস্থা

8:33 - August 09, 2011
সংবাদ: 2167527
সাংস্কৃতিক বিভাগ: তাতারেস্তানের ইসলামি ওয়াকফ বিষয়ক সংস্থার উদ্যোগে এদেশের রাজধানী কাযানের ‘আযু হালাল’ রেস্টুরেন্টে রমজান মাসের শেষাবধি ইফতার বিতরণের পদক্ষেপ গৃহীত হয়েছে।
বলকান অঞ্চলের ব্রাঞ্চ হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: ইফতার বিতরণ এ কর্মসূচী গত ২০০৭ সালের রমজান মাস হতে মুরাদ গালীভে’র উদ্যোগে শুরু হয়েছে। চলতি বছরও অন্যান্য বছরের ন্যায় রমজান মাসের শুরু হতে আযু হালাল রেস্টুরেন্টে উক্ত কর্মসূচী শুরু হয়েছে।
এছাড়া তাতারেস্তানের ওয়াকফ বিষয়ক সংস্থা রমজান মাসের শেষাবধি প্রতি রাতে রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করবে।
বলাবাহুল্য, ক্রেতাদের চাহিদা অনুযায়ী উক্ত রেস্টুরেন্টে ইফতারী প্রস্তুত করা হবে এবং পাশাপাশি এর একটি অংশ দুস্থ ও অভাবী রোজাদারদেরকে বিনামূল্যে প্রদান করা হবে।#838742
captcha