Fr-betolzahra-paris এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ কর্মসূচীসমূহ গত ৪ঠা আগস্ট ৩রা রমজান হতে শুরু হয়েছে এবং আগামী ২৩শে আগস্ট নাগাদ অব্যাহত থাকবে।
গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে কুরআন তেলাওয়াত সভা, দুয়ায়ে কুমাইল তেলাওয়াত, শিয়া আলেমগণের বক্তৃতা ও ইফাতারীর বিশেষ অনুষ্ঠান ইত্যাদি। এ কর্মসূচীসমূহ স্থানীয় সময় সন্ধ্যা ৮:৩০ মিনিটে শুরু হবে।
এ কর্মসূচীতে প্যারিসে বসবাসরত ইরানিরা, ফ্রান্সে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ ও ছাত্রদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, উক্ত সংস্থার কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে যে, হযরত আলী (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী ও পবিত্র শবে ক্বদর উপলক্ষে বিশেষ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।#840166