IQNA

ফ্রান্সে তাজবিদ বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে

8:07 - August 13, 2011
সংবাদ: 2169415
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: তাজবিদ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্স পবিত্র রমজান মাসে ফ্রান্সের রেসম্স শহরের মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Mosque-acmr এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ‘এক সপ্তাহে কুরআন পাঠ’ শীর্ষক কুরআন পাঠ ও তাজবিদ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কোর্স পবিত্র রমজান মাসে ফ্রান্সের ‘আস-সালাম’ মসজিদের উদ্যোগে IQRA ইনস্টিটিউটের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ প্রশিক্ষণ কোর্স আগামী ১৭ই আগস্ট হতে ‘আস-সালাম’ মসজিদে শুরু হবে এবং আগামী ২৯শে আগস্ট নাগাদ অব্যাহত থাকবে।
পবিত্র রমজান মাস উপলক্ষে এ মসজিদের পক্ষ হতে যে সকল কর্মসূচী হাতে নেয়া হয়েছে তম্মধ্যে, ইসলাম ধর্মের ভিত্তি বিষয়ক প্রশিক্ষণ কোর্স, পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ আলোচনা সভা, হেফজ কুরআনের উপর বিশেষ প্রশিক্ষণ সভা উল্লেখযোগ্য।#840094
captcha