IQNA

আযারী কুরআন বিশেষজ্ঞের কুরআন মেলা পরিদর্শন

22:18 - August 14, 2011
সংবাদ: 2170674
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: বাকু’তে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আযারবাইজানের বিশিষ্ট কুরআন গবেষক আদেল হুসাইনোভ ১৯তম আন্তর্জাতিক কুরআন মেলায় অংশগ্রহণের জন্য তেহরান সফর করছেন।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: কুরআন বিষয়ক পত্রিকা ‘সুওয়াইমুলী কিতাবাম’-এর প্রধান সম্পাদক, খাজা নাসিরুদ্দীন তুসী গবেষণা কেন্দ্রের প্রধান ও উল্লেখযোগ্য সংখ্যক গ্রন্থের অনুবাদক ১৯তম আন্তর্জাতিক কুরআন মেলা পরিদর্শন করেছেন।
এ মেলার আন্তর্জাতিক বিভাগে ২০টি দেশ অংশগ্রহণ করছে। ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার সহযোগিতায় উক্ত দেশসমূহ এ মেলায় অংশগ্রহণ করছে।
উল্লেখ্য, প্রতিবছর গণপ্রজাতন্ত্রী আযারবাইজান হতে কুরআন বিষয়ক গবেষক, অনুবাদক ও শিল্পীগণ এ আন্তর্জাতিক কুরআন মেলা পরিদর্শনে আসেন। এ মেলা আগামী ২৪শে আগস্ট নাগাদ অব্যাহত থাকবে।#841955
captcha