IQNA

পাকিস্তানে স্টলে হযরত আলী (আ.)-এর হস্তলিখিত কুরআন শরীফ

22:17 - August 14, 2011
সংবাদ: 2170681
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: হযরত আলী (আ.)-এর সাথে সম্পৃক্ত একটি কুরআন শরীফ ১৯তম আন্তর্জাতিক কুরআন মেলার আন্তর্জাতিক বিভাগে অবস্থিত পাকিস্তানী স্টলে উপস্থাপন করা হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত কুরআন শরীফটি কুফী স্টাইলে লেখা হয়েছে এবং এতে সূরা মূলক, ইয়াসিন, সাফ্‌ফাত, সাদ ও যুমার রয়েছে।
পাকিস্তানের এম প্রিন্ট পাবলিকেশন্সের পক্ষ হতে ২৪৮ পৃষ্ঠায় কুরআন শরিফটি প্রকাশিত হয়েছে।
পাকিস্তানী স্টল হতে প্রদত্ত বিবরণী হতে জানা গেছে যে, হস্তলিখিত উক্ত কুরআন শরীফটি তাইমুর লোঙ্গ কর্তৃক দামেস্ক হতে ভারতে আনা হয়েছিল। পরবর্তী শতাব্দীতে বৃটিশদের হাতে পড়ে এবং বর্তমানে বৃটেন গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক এ কুরআন মেলার আন্তর্জাতিক বিভাগটি গত ১০ই আগস্ট উদ্বোধন করা হয়েছে।#841754
captcha