পূর্ব ও দক্ষিন পূর্ব এশিয়া অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট: থাই ইসলামিক স্ট্যাডিজ সংস্থার উদ্যোগে প্রস্তুতকৃত অনুষ্ঠানমালা পবিত্র রমজান মাসের শুরু হতে প্রতিদিন দুই ঘন্টা ব্যাপী সম্প্রচারিত হচ্ছে।
উক্ত অনুষ্ঠানমালা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, অতঃপর পর্যায়ক্রমিকভাবে শিয়া মাযহাব পরিচিতি, মাসআলা-মাসায়েল এবং মুসলিম বিশ্বের খবরা-খবর প্রচারিত হয়।
বলাবাহুল্য, যেহেতু NBT চ্যানেলটি থাইল্যান্ডের অন্যতম জাতীয় চ্যানেল, এ কারণে শিয়া মাযহাব সম্পর্ক পরিচিতি লাভের জন্য থাইল্যান্ডের মুসলমানদের জন্য এটি একটি উত্তম সুযোগ।#844929