IQNA

ইসরাইলী রাষ্ট্রদূতকে বহিস্কারের দাবী জানিয়েছে মিশরীয় বিক্ষোভকারীরা

22:48 - August 27, 2011
সংবাদ: 2177686
আন্তর্জাতিক বিভাগ: মিশরের জনগণ এবং এদেশের রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দ ও প্রতিনিধিবৃন্দ আল-আযহার বিশ্ববিদ্যালয়ের মসজিদে সমবেত হয়ে কায়রো হতে জায়নবাদী ইসরাইলের রাষ্ট্রদূত বহিস্কারের দাবী জানিয়েছে।
দৈনিক আল-ইয়াওম আল-সাবে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মিশরের ওয়ার্কার্স পার্টি মাজদি হুসাইনের নেতৃত্বে গতকাল জুমআর নামায শেষে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর ও বাইরে এক বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ পূর্বক জায়নবাদী ইসরাইলী হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ব্যক্ত করে কায়রো হতে ইসরাইলী রাষ্ট্রদূতকে বহিস্কারের দাবী জানায়।
এছাড়া অপর কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনগণ উক্ত বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে ইসরাইলে গ্যাস রপ্তানী বন্ধের জন্য মিশর সরকারের প্রতি আহবান জানিয়েছে এবং জায়নবাদী ইসরাইল কর্তৃক হামলা ও মিশরীয় সীমান্তে তাদের স্পষ্ট হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
জনাব মাজদী হুসাইন বলেন: সীনা অঞ্চলটি ইসরাইলের নিয়ন্ত্রণ হতে বের করে আনতে হবে এবং সম্প্রতি ইসরাইল তাদের উস্কানীমূলক পদক্ষেপের মাধ্যমে মিশর সীমান্ত দখল করে নেয়ার পায়তারা করছে।
তিনি বলেন: মিশর সীমান্তে ইসরাইলীরা মিশরীয় সরকারের সাথে কোন প্রকার যোগাযোগ ব্যতীত অনায়াসে যাতায়াত করছে।#850492
captcha