The Peninsula এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: দোহা’র ‘হামযাহ বিন আব্দুল মুত্তালিব’ স্কুলে এবং ‘দুখান’ শহরের ‘জিনান’ কেন্দ্রে একই সময় আয়োজিত প্রতিযোগিতায় হাজার হাজার প্রতিদ্বন্দী অংশগ্রহণ করে।
এ প্রতিযোগিতায় সর্বমোট তিনটি বিভাগে -হেফজে সূরা মায়িদাহ, সূরা লোকমান ও সূরা মুতাফ্ফিন- প্রতিদ্বন্দীদেরকে পবিত্র কুরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করতে পবিত্র রমজান মাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পবিত্র ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
ভারতের QIIC সংস্থা কাতারে পবিত্র কুরআন তেলাওয়াতের প্রতি উৎসাহ সৃষ্টির উদ্দেশ্যে তৎপরতা চালায়। বর্তমানে এ সংস্থার আওতায় ২৪টি কুরআনিক স্কুল তৎপর রয়েছে।#850403