আন্তর্জাতিক বিভাগ: ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের সামরিক বিভাগের ত্রিপোলীতে পরিচালিত অভিযানের কমাণ্ডার ঘোষণা করেছেন যে, স্বৈরাচারী গাদ্দাফী পন্থীরা বাবুল আযিযিয়াহ হতে পলায়নের সময় ১৫০ কয়েদীকে হত্যা করেছে।
RIA Novosti এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আব্দুল নাকীব মুলতাকা গতপরশু ২৮শে আগস্ট সাংবাদিকদের সাথে সাক্ষাতকালে এ কথা উল্লেখ করে বলেন: বিপ্লবীদের বাবুল আযিযিয়াহ প্রবেশ ও গাদ্দাফী সরকারের পতনের কয়েক ঘন্টা পূর্বে স্বৈরাচারী গাদ্দাফীর সমর্থকরা প্রতিশোধ পরায়ণভাবে ১৫০ জন কয়েদীকে হত্যা করেছে।
তিনি বলেন: গাদ্দাফী পন্থীরা পলায়নের পূর্বে কারাগারের ভিতরে গ্রেনেড ছুড়ে দিলে ঐ কয়েদীদের মৃত্যু হয়।#850836