IQNA

আয়াতুল্লাহ ঈসা কাসেমের সাথে আয়াতুল্লাহ সিস্তানী’র টেলিফোন সংলাপ

22:26 - September 05, 2011
সংবাদ: 2181979
আন্তর্জাতিক বিভাগ: শিয়া বিশ্বের প্রখ্যাত মারজায়ে তাক্বলিদ আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী সিস্তানী গত ৩রা সেপ্টেম্বর বাহরাইনের শিয়া নেতা আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেমের সাথে এক টেলিফোন সংলাপে বাহরাইনের বর্তমান অবস্থা ও এদেশের গণ বিপ্লবের ব্যাপারে মতবিনিময় করেছেন।
Albayan এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানী উক্ত টেলিফোন সংলাপে আয়াতুল্লাহ ঈসা কাসেমের সাথে কুশল বিনিময়ের পর মুসলমানদের বর্তমান অবস্থা বিশেষতঃ বাহরাইনের জনগণ ও এদেশের গণবিপ্লবের বিষয়ে খোঁজ-খবর নেন।
আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানী জনগণের সমস্যাদি দূরীভূত হওয়ার জন্য দোয়া করে বলেন: আমরা মুসলিম উম্মাহর বিভিন্ন বিষয় দৃষ্টিতে রেখে তাদের ঐক্য রক্ষা এবং বাহরাইনে সৃষ্ট সমস্যাদি সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছি।
আয়াতুল্লাহ ঈসা কাসেমও আয়াতুল্লাহ আল-উজমা সিস্তানী’র শারীরীক সুস্থতার ব্যাপারে খোঁজ খবর নেয়ার পর উক্ত টেলিফোন সংলাপের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে এ বিষয়কে গর্বের কারণ হিসেবে উল্লেখ করেন।#854195
captcha