IQNA

লন্ডনে ইমাম সাদিক (আ.)-এর শাহাদত বার্ষিকী পালিত হবে

7:30 - September 10, 2011
সংবাদ: 2184011
আন্তর্জাতিক বিভাগ: শিয়াদের ষষ্ঠ ইমাম হযরত জাফর সাদিক (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান আগামী ২২শে সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Ic-el ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত শোকানুষ্ঠান ব্রিটিশ ইসলামি কেন্দ্রের উদ্যোগে স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় মাগরীব ও ঈশার নামায আদায়ের মাধ্যমে শুরু হবে।
বৃটেনে বসবাসরত শিয়াদের উপস্থিতিতে জাফরী মাযহাবের এ মহান ইমামের পবিত্র শাহাদত বার্ষিকী বক্তৃতা ও আযাদারীসহ অন্যান্য কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হবে।855748#
captcha