IINA বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এ প্রদর্শনীতে মার্কিন মুসলমানদের জীবন-যাপন পদ্ধতির বিভিন্ন ভিডিও ফুটেজ ও ছবি প্রদর্শিত হচ্ছে।
মুম্বাইয়ে অবস্থানরত মার্কিন কাউন্সেলর পিটার হাছে’র উদ্যোগে হাজী আলী মসজিদে এ প্রদর্শনী আয়োজিত হয়েছে।
জনাব হাছ বলেন: যুক্তরাষ্ট্রের মুসলমানরা অন্যান্য মার্কিন নাগরিকের পাশাপাশি ইসলামি সংস্কৃতিকে রক্ষা করে মার্কিন সমাজে অন্যান্য নাগরিকের পাশে অবস্থান ও তাদের প্রতি সম্মান প্রদর্শন করে নিজের দায়িত্ব পালন করে থাকে।
উল্লেখ্য, এ প্রদর্শনী আগামী ১৩ই সেপ্টেম্বর নাগাদ অব্যাহত থাকবে।#857719