IQNA

লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে স্বীকৃতি দিল আন্তর্জাতিক ব্যাংক

14:38 - September 17, 2011
সংবাদ: 2188111
আন্তর্জাতিক বিভাগ: সংস্কার ও সম্প্রসারণ বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এ সরকার কর্তৃক এদেশে সংস্কারকে আনুষ্ঠানিকতা প্রদান করেছে।
লেবাননের দৈনিক আল-ইন্তিকাদের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সংস্কার ও সম্প্রসারণ বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক গত ১৩ই সেপ্টেম্বর লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলকে স্বীকৃতি প্রদান করে এ সরকারকে বৈধ ঘোষণা করেছে। লিবিয়ার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এ ব্যাংক সহযোগিতা প্রদানের কথাও ঘোষণা করেছে।
উক্ত ব্যাংক কর্তৃক প্রদত্ত বিবৃতিতে ঘোষণা করা হয়েছে যে, বর্তমানে লিবিয়ার পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত হয়েছে। এদেশের বিপ্লবীরা আন্তর্জাতিক ব্যাংকের নিকট সাহায্যের আবেদন জানিয়েছে।
এ প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, অর্থ ব্যবস্থাপনা, ভবন সংস্কার, যুবকদের জন্য কর্ম-সংস্থান ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা করবে আন্তর্জাতিক ব্যাংক।
উল্লেখ্য, সংস্কার ও সম্প্রসারণ বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক জাতিসংঘের অর্থ বিষয়ক সংস্থাসমূহের অন্যতম।#860838
captcha