আন্তর্জাতিক বিভাগ: "ইউরোপের হেরিটেজ দিন", ফ্রান্সের বিভিন্ন শহরের মসজিদ সমূহ, গতকাল এবং আজ, 26 এবং 27 সেপ্টেম্বর, দরজা খোলা রাখার দিবস অনুষ্ঠিত।
ইরানী কুরআন বিষয়ক বার্তা সংস্থা (ইকনার)রিপোর্ট: ফ্রান্সের বিভিন্ন শহরে মসজিদসমূহে গতকাল এবং আজ সকালে অমুসলিম নাগরিকদের উপস্থিতি ছিল। তারা মুসলমানদের উপাসনালয় ঘুরে দেখার জন্য এবং ইসলাম সম্পর্কেআরো বেশী জানার জন্য মসজিদে এসেছিলেন।
Lyon মসজিদ ফ্রান্সের সবচেয়ে বড় এবং সক্রিয় মসজিদ এই মসজিদ কমিটির পক্ষ থেকে সমস্ত নাগরিকদেরকে 26 এবং 27 সেপ্টেম্বর মসজিদে আসার জন্য আমন্ত্রণ জানানো হয় যাতে তারা ইসলাম সম্পর্কে বেশী জানতে পারে এবং নিকট থেকে মুসলমানদের সাথে আলাপ করতে পরে।
অনুরূপভাবে মসজিদ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে মসজিদের দরজা খুলে রাখার এই দিন মুসলমানদের জন্য একটি বড় সুযোগ যাতে তারা তাদের ইসলামী সুন্দর আচরণের মাধ্যমে নন মুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ঠ করতে পারবেন।
862987