IQNA

স্বৈরাচারী সরকারপন্থী বাহিনী’র সদস্যদের হাতে ইয়েমেনী শিশু নিহত

22:45 - September 21, 2011
সংবাদ: 2191717
আন্তর্জাতিক বিভাগ: স্বৈরাচারী আলী আব্দুল্লাহ সালেহ সরকারের নিরাপত্তা বাহিনী’র সদস্যরা ইয়েমেনের রাজধানী সানয়াতে বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়ে দুই শিশুসহ ২০ জনকে হত্যা করেছে।
আল-আলাম নিউজ চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইয়েমেনের স্বৈরাচারী সরকারের নিরাপত্তা বাহিনী’র সদস্যরা গত ১৯শে সেপ্টেম্বর বিক্ষুব্ধ জনতার উপর হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করেছে। এদের মধ্যে সামরিক বাহিনী’র ৩ জন সদস্যও রয়েছে যারা চাকুরী ছেড়ে জনগণের সাথে এসে যোগ দিয়েছে। এছাড়া নিহতদের মাঝে ২ জন শিশুও রয়েছে।
গত পরশু নিহত ব্যক্তিদেরসহ এ পর্যন্ত ইয়েমেনের গণবিপ্লবে ৪৬ জন বিপ্লবী নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, নিহত ঐ দুই শিশুর বয়স ১০ মাস ও ১০ বছর। এদিকে তায়েজ শহরেও নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছে বলে জানা গেছে।#864696
captcha