IQNA

জনগণের ধর্মীয় স্বাধীনতা পবিত্র কুরআনের মাধ্যমে স্বীকৃত

19:06 - September 25, 2011
সংবাদ: 2193024
আন্তর্জাতিক বিভাগ: ধর্মীয় স্বাধীনতাকে স্বীকৃতি দেয়া হল একটি কুরআনিক ও ইসলামী মূলনীতি। আন্তর্জাতিক মানবাধিকার আইনও এটাকে গ্রহণ করে এবং তদনুসারে কোন রাষ্ট্র ও সরকার তার নাগরিকদের এই ন্যায্য অধিকারকে কোন ভাবেই উপেক্ষা করতে পারে না।
ইরানী কুরআন বিষয়ক বার্তা সংস্থা(ইকনার) রিপোর্ট: "হাসান হাসান আস সাফফারr" সৌদি শিয়া চিন্তাবিদ ও কাতিফ শহরের জুমার নামাজের খতবি, সৌদি বাদশার কাছে দাবি রেখে বলেন:এই দেশের বিভিন্ন মাজহাবকে যেন তারা স্বীকৃতি দেয়া এবং শিয়া নাগরিকদের সকল অধিকার দেয় এব তাদেরকে তাদের মাজহাবের সকল ইবাদত ও অনুষ্ঠান পালন করার অনুমতি দেয়।
তিনি বলেন: কেন সৌদি সরকার ইমাম "মালিক",ও ইমাম আবু হানিফার মাজহাবকে স্বীকৃতি দেয়া হয় অথচ তারা শিয়াদের ষষ্ঠ ইমাম, ইমাম জাফর সাদিক(আ.)-এর ছাত্র ছিলেন। কিন্তু ইমাম জাফর সাদিক(আ.) যে তাদের শিক্ষক ছিলেন কেন শিক্ষকের মাজহাবকে স্বীকৃতি দেয়া হয় না।
আস সাফফার সৌদি সরকারের শিয়াদের পরিবার বিষয়ে এবং মসজিদ নির্মানের ক্ষেত্রে প্রতিরোধ সম্পর্কে বলেন: বর্তমানে অধিকাংশ ইসলামী দেশে, ধর্মীয় বৈচিত্র্য মানুয়ের প্রাকৃতিক অধিকার হিসাবে গৃহীত।
কাতিফ শহরের জুমার নামাজের খতিব সব শেষে বলেন: সৌদি সরকার শিয়াদের ধর্মীয় অধিকার লংঘনের কারণে আন্তর্জাতিক প্রতিষ্ঠান দ্বারা নিন্দিত হচ্ছে। অনুরূপভাবে পশ্চিমাদের হাতে ইসলামী দেশসমূহে হস্তক্ষেপ করার অজুহাত তুলে দিচ্ছে।
866666
captcha