IQNA

বৈরুতে মুসলিম ও খ্রীষ্টান ওলামাদের সমাবেশ

23:07 - September 25, 2011
সংবাদ: 2193067
সাংস্কৃতিক বিভাগ : লেবাননের মুসলিম ও খ্রীষ্টান ওলামাগণ আগামী মঙ্গলবার (২৭শে সেপ্টেম্বর) এদেশের রাজধানী বৈরুতে অবস্থিত দারুল আফতা’তে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করবেন।
Lebanonfiles এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সমাবেশ লেবাননের মুফতি ‘মুহাম্মাদ রাশিদ কোব্বানী’, লেবাননের মারুনী খ্রীষ্টানদের প্রধান পপ ‘বাশারাহ পেতরোস আল-রায়ী’ এবং শিয়াদের উচ্চরত পরিষদের উপপ্রধান ‘আয়াতুল্লাহ আব্দুল আমির কেবলানে’র উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
লেবাননের দারুজী সম্প্রদায়ের প্রতিনিধি ‘শেইখ নাঈম হুসাইন’ও এতে উপস্থিত থাকবেন। তারা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী পর্যালোচনা করবেন।
লেবাননের পরিস্থিতির ব্যাপারে মুসলিম ও খ্রীষ্টান ওলামাদের মতবিনিময়ের উদ্দেশ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। লেবাননের মারুনী খ্রীষ্টানদের পপ তার ফ্রান্স সফরের উপর একটি প্রতিবেদন উপস্থিতদের উদ্দেশ্যে উপস্থাপন করবেন।#866787
captcha